গরু চড়াচ্ছে ড্রোন

৩ ডিসেম্বর, ২০২০ ১১:৫৩  
কুকুরের ঘেউ-ঘেউ, কিংবা রাখালের হাতে চাবুকের শপাং শব্দ নয়; এখন শোনা যায় ক্ষুদ্র রোটরের গুঞ্জন। ড্রোনের মাধ্যমেই পর্যবেক্ষণে রাখা হচ্ছে গরুর পাল। এই দৃশ্য দেখা মিলেছে ইসরায়েলের বিফ্রি এগ্রো খামারে। সেখানে গরুর কাছাকাছি উড়ে দিক নির্দেশনা দেয় রিমোট নিয়ন্ত্রিত কেয়াডকপ্টার। আর এই ড্রোনের চোখে ধারণকৃত লাইভ ভিডিও ফুটেজ পাঠানো হয় খামারির কাছে। এই ড্রোন প্রযুক্তির নির্মাতা প্রতিষ্ঠান বিফ্রি এগ্রোর প্রধান নির্বাহী নোয়াম আজরান। পশুর বড় পাল এবং চারণভূমিতে ড্রোনগুলো বেশি কার্যকর বলেই মত তার। https://www.reuters.com/video/?videoId=OVD7BLP47&jwsource=em রাখাল কিংবা কুকুরের ড্রোন ব্যবহার করে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, এতে পশুদের ওপর অনেক কম চাপের পরিবেশ সৃষ্টি করে। আর কম চাপে থাকা প্রাণী আরও সুস্বাস্থ্যের অধিকারী এবং কার্যক্ষম হয়। পাশাপাশি ড্রোনগুলো বড় গাড়ি এবং চারণভূমির উপর আরো দক্ষ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম। এমনসব সুবিধা দেখে এরই মধ্যে তাদের এই প্রযুক্তিটি নিতে আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত। গত সেপ্টেম্বের দেশটি এ বিষয়ে ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্কও গড়ে তুলেছে। প্রযুক্তিটি উটের ক্ষেত্রে কাজ করে কি না, তা পর্যবেক্ষণ করতে” চলতি মাসেই গালফ অঞ্চলে যাবেন বিফ্রি এগ্রো প্রধান।